1. admin@haworbarta.com : admin :
নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি পরীক্ষার্থী দের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি পরীক্ষার্থী দের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৮০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:

নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজের ২০২১ সালের এইচ.এস.সি পরীক্ষার্থী দের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শাহ আলমের সঞ্চালনায় সোমবার সকাল ১০টায় অধ্যক্ষ ও আ ম রফিকুল ইসলামের উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে আসন অলংকৃত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস এবং প্রধান অতিথি হিসেবে ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যানুয়ান চাক,নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়াই মার্মা, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবচার ইমন,কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল,স্বেচ্ছাসেবকলীগের উপজেলা সভাপতি আবদুস সাত্তার।
উক্ত অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পক্ষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য আবেগ আপ্লুত হয়ে বক্তব্য রাখে ছাত্রলীগ নেতা মুমিনুর আলম মুমু।
শিক্ষক মহোদয়ের হয়ে দিকনির্দেশকমূলক বক্তব্য রাখেন আইসিটি বিভাগের শিক্ষক মুজিবুর রহমান, ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক।
নীলোৎপল বড়ুয়া, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জসীম উদ্দীন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এমদাদুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের প্রভাষক মোজাহিদুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রভাষক হাসান আহমদ সোবহানী, একাউন্টিং বিভাগের শিক্ষক মুজিবুর রহমান, ইতিহাস বিভাগের শিক্ষক মুজিবুল হক, আইসিটি বিভাগের প্রভাষক জাহানারা লাকীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী, অভিভাবকবৃন্দ ও গণমাধ্যম কর্মীগণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে পরীক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনামূলক উপদেশ প্রদান করেন এবং সুশিক্ষিত হয়ে একটি ভাল মানের জাতি গঠনে অবদান রাখার জন্য বিশেষ গুরুত্ব প্রদান করেন।

পরীক্ষার্থীদের জন্য দোয়া কামনা করে অনুষ্ঠানের৷ সমাপ্তি ঘটে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca