শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

নাসিরনগরে “আমন ধান সংগ্রহ ” অভিযান

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৪৮ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় অভ্যন্তরীন আমন ধান সংগ্রহ অভিযান ২০২১-২২ শুভ উদ্বোধন করা হয়েছে।

৯ জানুয়ারি ২০২২ উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে খাদ্য গুদামে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে আমন ধান সংগ্রহ অভিযান এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃআব্দুস সালাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান মিয়া, কৃষক প্রতিনিধি তপন রায় চৌধুরী, বন্ধন দেবসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ। নাসিরনগর উপজেলায় ২৪৫ মেঃ টন আমন ধান, ১৬ মেঃ টন চাল বরাদ্দ হয়েছে। ধান ২৭ টাকা কেজি দরে, মন প্রতি ১০৮০ টাকা এবং চাল ৪০ টাকা কেজি দরে মন প্রতি ১৬০০ টাকায় সংগ্রহ করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281