1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে উপানুষ্ঠানিক শিক্ষা পাঠদান কার্যক্রম উদ্বোধন - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

নাসিরনগরে উপানুষ্ঠানিক শিক্ষা পাঠদান কার্যক্রম উদ্বোধন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ১০৮ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) মুজিবর্ষ উপলক্ষে ২য় পর্যায়ে শিখন কেন্দ্র পাঠাদান কার্যক্রম শুভ উদ্বোধন করেন।

আজ ৮ ডিসেম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক অজিত কুমার দাস এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, সহকারি অধ্যাপক মোঃ মাঈন উদ্দিন, মহিদুজ্জামান টিটু। উপজেলা প্রোগ্রাম অফিসার (অ.দাঃ) মোহাম্মদ রকিব উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সমাজ প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আলম। উক্ত অনুষ্ঠানে সুপারভাইজার, শিক্ষক, সাংবাদিকসহ ৬০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে বই, খাতা, কলম দিয়ে শিখন কেন্দ্র পাঠদান কার্যক্রমের উদ্বোধন করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca