1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে কৃষি যন্ত্র বিতরণে ভার্চুয়াল অংশ নেন - সংগ্রাম এম পি,,হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নাসিরনগরে কৃষি যন্ত্র বিতরণে ভার্চুয়াল অংশ নেন – সংগ্রাম এম পি,,হাওড় বার্তা

সুজিত কুমার চক্রবর্তী
  • প্রকাশ সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৩৯১ বার পড়া হয়েছে

নাসিরনগর, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ জেলার নাসিরনগর উপজেলায় কম্বাইন হারভেষ্টার কৃষি যন্ত্র বিতরণ করা হয়।

আজ ১ ৯ এপ্রিল সোমবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে “এগিয়ে যাচ্ছে দেশ,এগিয়ে যাচ্ছে কৃষি ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সমম্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প এর আওতায় উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের কৃষি যন্ত্র কম্বাইন হারভেষ্টার বিতরণ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হন ব্রাহ্মণবাড়িয়া – ১ (সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি।
উপজেলা নির্বাহী অফিস হালিমা খাতুনের সভাপতিত্বে কম্বাইন হারভেষ্টার কৃষি যন্ত্রের চাবি কৃষকের হাতে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ চন্দন কুমার পোদ্দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চিন্ময় কর অপু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, যুবলীগ নেতা রায়হান আলী ভূইয়া, মোঃ মহিদুজ্জামান টিটু, স্বেচ্ছাসেবক লীগের নেতা নির্মল চৌধুরী, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আশরাফুল হক, কৃষক প্রতিনিধি সহ গন্যমান্য ব্যক্তিগণ। উল্লেখ্য উন্নত দেশের উন্নীত হওয়ার মাধ্যম হচ্ছে কৃষি যান্ত্রিকীকরণ। নাসিরনগর উপজেলা হাওড় এলাকা হিসাবে উন্নয়ন সহয়তা ৭০% ভর্তুকিতে বুড়িশ্বর ইউনিয়ন লক্ষ্মীপুর গ্রামের হাসান খাঁন , পূর্বভাগের চমক মিয়া ও নাছিরপুরের উত্তম দেবনাথের হাতে কম্বাইন হারভেষ্টারসহ চাবী হস্তান্তর করেন। উক্ত মেশিনে ধান ও গম, কাটা, মাড়াই এবং ঝাড়াই করে কৃষকের কাছে পৌছে দেয়া হবে। নাসিরনগর উপজেলায় এ বছর সর্বমোট ৭ টি কম্বাইন হারভেষ্টার প্রদান করা হয়েছে। নাসিরনগর উপজেলায় পর্যায়ক্রমে চাহিদা অনুযায়ী আরও কম্বাইন হারভেষ্টার প্রদান করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca