1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে গৃহহীনদের গৃহ হস্তান্তর ও নারী,শিশু,প্রতিবন্ধীর জন্য সার্ভিস ডেস্ক উদ্বোধন।  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

নাসিরনগরে গৃহহীনদের গৃহ হস্তান্তর ও নারী,শিশু,প্রতিবন্ধীর জন্য সার্ভিস ডেস্ক উদ্বোধন। 

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৭২ বার পড়া হয়েছে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা পুলিশের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর এবং থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সার্ভিস ডেস্ক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রোববার ১০ এপ্রিল সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় মানবিক এ কার্যক্রম ভার্চুয়ালে শুভ উদ্বোধন করেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, গণপূর্ত বিভাগের সিনিয়র সচিব, আইজিপিসহ পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ, উপকারভোগীগণ। উদ্বোধনী কার্যক্রমে থানা হলরুম থেকে ভার্চুয়ালি যুক্ত হন, নাসিরনগর থানা পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, থানা অফিসার ইনচার্জ তদন্ত মোঃ আতিকুর রহমান আতিক, বীর মুক্তিযোদ্ধাগণ, মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস, সমাজ সেবা কর্মকর্তা রাখেশ পাল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, যুবলীগের আহবায়ক মোঃ রায়হান আলী ভূইয়া, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নির্মল চন্দ্র চৌধুরী, ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া, নাসিরনগর সদর চেয়ারম্যান, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, হাকিম রাজা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জন প্রতিনিধি, পুলিশ, সুবিধাভোগী এবং সুধীজন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca