বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

নাসিরনগরে ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ১২৫ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগ নাসিরনগর উপজেলা শাখার বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৩১ মার্চ ২০২২ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনে সূচনা করেন, সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল- নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। উপজেলা পরিষদ চত্বরে আহবায়ক মোঃ নাছির উদ্দিন রানা এর সভাপতিত্বে ১ম অধিবেশন সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া -১ (সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। সম্মেলনের উদ্বোধক ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয়। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। বিশেষ বক্তা ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন (শোভন)। বিশেষ অতিথি ছিলেন, নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলিমুল হক, উপ পাঠাগার বিষয়ক সম্পাদক এম আর মুকুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি মুরাদ হায়দার টিপু, সহ-সভাপতি ইফতেখার আহমেদ চৌধুরী সজীব, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমন, ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান হৃদয়। সভা সঞ্চালনা করেন, ছাত্রলীগ নেতা শুভ সিদ্দিকী ও অনিক মজুমদার। সভার শেষে ২য় অধিবেশনে এ এইচ এম শুভ সিদ্দিকীকে সভাপতি, রাহুল রায়কে সাধারণ সম্পাদক ও সৈয়দ তুর্জয়কে সাংগঠনিক সম্পাদক করে নাসিরনগর উপজেলা শাখার কমিটি এবং তমাল মিয়াকে সভাপতি ও আবির ইসলাম বাপ্পিকে সাধারণ সম্পাদক করে নাসিরনগর কলেজ শাখার কমিটি ঘোষণা করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281