1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

নাসিরনগরে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ ৪ জানুয়ারী ২০২১ মঙ্গলবার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার পর আনন্দ র‍্যালি বের করেন । র‍্যালির শেষ বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ নাছির উদ্দিন রানা এর সভাপতিত্বে ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ (সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ জিতু মিয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ বশির আল হেলাল। উপজেলা ছাত্রলীগ নেতা শুভ সিদ্দিকী ও অনিক দেবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, মোঃ জহির আহমেদ। বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের নেতা মোঃ মামুন, মোঃ ইকরাম,মোঃ তোফায়েল হোসেন, মোঃ বাপ্পি, ছাত্রলীগের কলেজ শাখার আহবায়ক মোঃ তমাল মিয়া প্রমুখ। সভার শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বয়, নব নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলালীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca