1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সুনামগঞ্জে খেলাফত মজলিসের দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত  ➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী

নাসিরনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

আজ ১০ জানুয়ারি ২০২২ সোমবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ভবন মিলনায়তনে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা ডাক বাংলো মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফি উদ্দিন আহম্মদ এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হন, ব্রাহ্মণবাড়িয়া-১ ( সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি খাজাউর রহমান মোল্লা, সহ সভাপতি ও গুনিয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জিতু মিয়া, প্রচার সম্পাদক মোঃ লতিফ হোসেন, দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী, সাবেক যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায় এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের তথা ও গবেষণা সম্পাদক মোঃ মোজাম্মেল হক জুরান, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ রায়হান আলী ভূইয়া, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুতুল রানী দাস, যুবলীগ নেতা জানে আলম সায়েম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল চৌধুরী, উপজেলা ছাত্রলীগের নেতা অনিক মজুমদার প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। সভার শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca