1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে নূর আলম শেখ ও সম্পাদক পদে মোঃ কামরুজ্জামান বিজয়ী - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

নাসিরনগরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে নূর আলম শেখ ও সম্পাদক পদে মোঃ কামরুজ্জামান বিজয়ী

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৩ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ নাসিরনগর উপজেলায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক পদে নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দীর্ঘ ২১ বছর পর অনুষ্ঠিত হলো নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে নুর আলম শেখ (৩৯) ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম পেয়েছে এ,বি,এম ছালেম (৩৮) ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ কামরুজ্জামান (১৯)ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম পেয়েছে সৈয়দ মিয়া (১৭) ভোট। সাংগঠনিক সম্পাদক পদে নাজমুল হুদা (৪১) ভোট পেয়ে নির্বাচিত তার নিকটতম পেয়েছে শাহাবুদ্দিন দানা (৩৬) ভোট। অর্থ সম্পাদক পদে বিজয় কুমার সরকার (৩৯) ভোট পেয়ে নির্বাচিত তার নিকটতম পেয়েছে দিপেশ দাস গুপ্ত (৩৮) ভোট । ১৩ টি ইউনিয়নের মোট ৭৩৩ জন শিক্ষকদের প্রতিনিধি হিসাবে ৭৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের বৈধতা অর্জনের মাধ্যমে নির্বাচন সম্পূর্ণ হয়েছে। তাছাড়া ও সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক ও সহ অর্থ সম্পাদক পদে একক প্রার্থী থাকায় প্রার্থীগণকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত করা হয়েছে । উল্লেখ্য, ৪ বছর মেয়াদকালের জন্য নির্বাচিত কমিটি ৯০ দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca