1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি'র জন্মদিন পালিত - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

নাসিরনগরে বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি’র জন্মদিন পালিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ১২৯ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট লেখক, দৈনিক বাংলার বানী পত্রিকার প্রকাশক ও সম্পাদক শহীদ শেখ ফজলুল হক মনির ৮৩ তম জন্মদিন পালিত হয়েছে।

৪ ডিসেম্বর ২০২১ শনিবার উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে ডাক বাংলো মিলনায়তনে যুবলীগের আহবায়ক মোঃ রায়হান আলী ভূইয়া এর সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ৮৩ তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া -১ ( সাংসদ) ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ বাহার উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, প্রচার সম্পাদক মোঃ লতিফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী, জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগের সদস্য মোঃ ফারুকুজ্জামান ফারুক, সাংস্কৃতিক সম্পাদক অরুণ ভট্টাচার্য, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক বশীর আল হেলাল,যুবলীগের সাবেক সভাপতি অঞ্জন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, নব নির্বাচিত ইউ/পি চেয়ারম্যান পুতুল রানী দাস। স্বাগত বক্তব্য রাখেন, যুবলীগ নেতা মহিদুজ্জামান টিটু। যুবলীগের যুগ্ম আহবায়ক(১) ভানু চন্দ্র দেব ও যুগ্ম আহবায়ক(২) মোজাম্মেল হক দানা এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুবলীগ নেতা ও নবনির্বাচিত ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া, নব নির্বাচিত চাপরতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মনসুর আলী ভূইয়া, যুবলীগ নেতা আল কাউছার, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নির্মল চন্দ্র চৌধুরী, ছাত্রলীগের আহবায়ক মোঃ নাছির উদ্দীন রানা প্রমুখ। সভার শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ও ১৩ টি ইউনিয়নের আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca