বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

নাসিরনগরে মহান স্বাধীনতা দিবস পালিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৩৯ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ নাসিরনগর উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

২৬শে মার্চ সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৫ শে মার্চ সন্ধ্যায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে মোমবাতি জ্বালিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও গণহত্যা দিবস বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৬শে মার্চ উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি এবং শহীদ মিনারে শহীদ বীর মুক্তিযোদ্ধা দের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, সংসদ সদস্য, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,থানা পুলিশ, আনসার ও ভিডিপি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকাল ৮.৩০ টায় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে প্যারেড ও কুচকওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১১.৩০ টায় পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসান খান শাওন এর সভাপতিত্বে ” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন ” শীর্ষক আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া -১ সংসদ সদস্য, বি এম ফরহাদ হোসেন সংগ্রাম।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শুভ্র সরকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র দাস, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন চৌধুরী প্রমুখ। সন্ধ্যায় মুক্তিযোদ্ধা বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281