শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

নাসিরনগরে মহিলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৪৫ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১০ জানুয়ারি ২০২২ উপজেলা ডাক বাংলো মিলনায়তনে নাসিরনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে সৈয়দা হামিদা লতিফ পান্না এর সভাপতিত্বে মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত হন, ব্রাহ্মণবাড়িয়া-১(সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফি উদ্দিন আহম্মদ। তাছাড়াও অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ জিতু মিয়া, সহ সভাপতি মোঃ খাজাউর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, প্রচার সম্পাদক মোঃ লতিফ হোসেন, দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী, যুবলীগের সাবেক সভাপতি অঞ্জন কুমার দেব, যুবলীগের আহবায়ক মোঃ রায়হান আলী ভূইয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল চন্দ্র চৌধুরী৷ উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুতুল রানী দাস, সাহানা আক্তার, চঞ্চলা রানী সরকার, নুর নাহার বেগম প্রমুখ। উক্ত বর্ধিত সভায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সহ ১৩ টি ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281