1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে মোবাইল কোর্টে অবৈধ(ম্যাজিক) জ্বাল জব্দ করে পুড়ালো! - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

নাসিরনগরে মোবাইল কোর্টে অবৈধ(ম্যাজিক) জ্বাল জব্দ করে পুড়ালো!

শহিদুল ইসলাম রেদুয়ান
  • প্রকাশ মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৭০ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বাক লংগন নদী থেকে মোবাইল কোর্টে অবৈধ ম্যাজিক জ্বাল জব্দ করে পুড়ানো হয়েছে।

মঙ্গলবার ৫ এপ্রিল ২০২২ দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তর এঁর উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসান খান শাওন নাসিরনগর সদর ও গোয়ালনগর সংলগ্ন বাঁক লংগনে মাছের ” অভয় আশ্রম ” সংলগ্নে হাওরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এ মোবাইল কোর্ট পরিচালনা করে ৫৬ টি ম্যাজিক জ্বাল জব্দ করে, যার অনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা।

মোবাইল কোর্ট পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শুভ্র সরকার, অফিস সহকারী তুষার বিশ্বাস, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যগণ। জব্দকৃত ম্যাজিক জ্বাল ডাক বাংলো লংগন নদীর তীরে পুড়ে ফেলা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসান খান শাওন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার, সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, সাংবাদিক মনির হোসেন, সাংবাদিক বরুন সরকার, মৎস্য অফিসের অফিস সহকারী তুষার বিশ্বাস, পুলিশ সদস্য, আনসার বাহিনীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca