বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৫৩ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার ১৭ মার্চ ২০২২ দিনটি পালনের শুরুতেই সকালে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বঙ্গবন্ধুর ম্যুরালে সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ, বিভিন্ন দপ্তর, স্কুল, কলেজসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণে শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসান খান শাওন এর সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম এবং জাতীয় শিশু দিবসের “গুরুত্ব ও তৎপর্য” শীষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া -১ (সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন চৌধুরী। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শুভ্র সরকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, নাসিরনগর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আলমগীর, আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ বশির আল হেলাল প্রমুখ। তাছাড়াও প্রধান অতিথি পরিষদ মিলনায়তনে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে দেয়ালিকা প্রকাশ ও সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা শুভ উদ্বোধন করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281