বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

নাসিরনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ক্রিকেট টুনামেন্ট

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৮৩ বার পড়া হয়েছে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট টুনামেন্টের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার ১৪ ডিসেম্বর ২০২১ নাসিরনগর সরকারি মহাবিদ্যালয় মাঠে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সৈয়দ তানভীর আব্বাসের সৌজন্যে নাসিরনগর উপজেলা ক্রিকেট টিমের উদ্যোগে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।উক্ত টুর্নামেন্টে উপজেলার চারটি নদীর নামে চারটি দল অংশ গ্রহণ করেন। দল গুলো হল, কান্তি,বেমালিয়া, লংগন, বলভদ্র। সকালে টুর্নামেন্ট উদ্বোধন করেন, সরকারি মহাবিদ্যালয় এঁর সহকারি অধ্যাপক মাঈন উদ্দিন শান্ত। খেলায় চ্যাম্পিয়ন হয় বেমালিয়া এবং রানার্স আপ হয় কান্তি। বিকালে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, বিশেষ অতিথি ছিলেন, সহকারি অধ্যাপক মাঈন উদ্দিন শান্ত, সৈয়দ তানভীর আব্বাস, জহিরুল ইসলাম খোকন, আজিম, বাপ্পী। সার্বিক তত্বাবধানে ছিলেন, ক্রিকেটার আলমগীর হোসেন হৃদয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ চ্যম্পিয়ন ট্রফি, রানার্স আপ ট্রফি ও খেলোয়ারদের মাঝে ক্রেষ্ট তুলে দেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281