বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

নাসিরনগরে “শহীদ বুদ্ধিজীবী দিবস” পালিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৫১ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার ১৪ ডিসেম্বর ২০২১ উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০ ঘটিকায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাক্কী, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম। উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান খান শাওন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ রায়হান আলী ভূইয়া, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নির্মল চন্দ্র চৌধুরী, ছাত্রলীগের আহবায়ক মোঃ নাছির উদ্দীন রানা প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281