শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

নাসিরনগরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৪৩ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০২২ সালের সকল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।

আজ ১লা জানুয়ারি ২০২২ শনিবার সারা দেশের ন্যায় সকালে নাসিরনগর উপজেলায় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে সকল শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণ করা হয়। বই বিতরণে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম ভূইয়া, শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আলমগীর হোসেন,শিক্ষক মোঃ আতিকুর রহমান খচরু, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম, সহকারি প্রধান শিক্ষক অরবিন্দু গোপ, সাংবাদিক আক্তার হোসেন ভূইয়া, সহকারি শিক্ষা কর্মকর্তা মাজহারুল হুদা, মোঃ রবিউল আলম। “শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে সকল শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। নতুন বছরে ১ম দিনে নতুন বই পেয়ে সকল শিক্ষার্থীরা আনন্দিত।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281