বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

নাসিরনগরে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৬৭ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৭ ডিসেম্বর ২০২১ সোমবার উপজেলা পরিষদ চত্বরে দিন ব্যাপী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সম্মানিত অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ (সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন এর সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডঃ লোকমান হোসেন। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক প্রভাষক নির্মল চন্দ্র চৌধুরী ও যুগ্ম আহবায়ক মোঃ সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সাল মোহাম্মদ টুটুল, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম আবুল। আমন্ত্রিত অতিথি ছিলেন, নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের শিল্প বিষয়ক সম্পাদক নজিবুর রহমান নিপু, জাতীয় পরিষদ সদস্য মোঃ সাইদুর রহমান খান, অ্যাডঃ দিদার হোসেন রিজভী,শফিকুল ইসলাম শফিক, আনোয়ার পারভেজ টিংকু, মোঃ মোস্তাফিজুর রহমান বিপ্লব, মোঃ মনিরুজ্জামান পামেন। সম্মেলনে প্রভাষক নির্মল চন্দ্র চৌধুরীকে সভাপতি ও মোঃ সাখাওয়াত হোসেনকে সাধারণ সম্পাদক করে নাসিরনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281