1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে ১৯ জন রোগীকে আর্থিক সহায়তার চেক প্রদান করেন-সংগ্রাম এম পি - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

নাসিরনগরে ১৯ জন রোগীকে আর্থিক সহায়তার চেক প্রদান করেন-সংগ্রাম এম পি

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ১৪০ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ২০২০-২১ অর্থ বছর-৩য় ও ৪র্থ কিস্তিতে প্রাপ্ত বরাদ্দ থেকে বিভিন্ন রোগীদের মাঝে এককালীন আর্থিক সহায়তা চেক প্রদান করা হয়।

আজ ২৫ ডিসেম্বর শনিবার সকালে ডাক বাংলো মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করেন, ব্রাহ্মণবাড়িয়া-১ ( সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, থানা অফিসার ইনচার্জ তদন্ত মোঃ আতিকুর রহমান আতিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অঃদাঃ) মোঃ আবুল কালাম আজাদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ। উল্লেখ্য, প্রতি রোগীকে ৫০.০০০ ( পঞ্চাশ হাজার) টাকা করে ১৯ জন রোগীকে মোট ৯ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca