বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

নির্বাচনে হেরেও ভোটের আগে দেয়া ওয়াদা পূরণে তৎপর মনিরামপুর চালুয়াহাটির রবিউল ইসলাম

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৬০ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল মামুন মনিরামপুর বিশেষ প্রতিনিধি

নির্বাচনে হেরেও ভোটের আগে দেয়া কথা রাখলেন আলহাজ্ব মোঃ রবিউল ইসলাম।
মনিরামপুরের চালুয়াহাটী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে নির্বাচনী প্রচারণা চালানোর সময় রামনাথপুর গ্রামের পূর্ব পাড়ার মানুষ একটি রাস্তার করুন অবস্থা বর্ণনা করে সেই রাস্তাটি ইটের সলিং করা হলে জনগণ উপকৃত হবে বলে জানিয়েছিলেন।

প্রার্থী আলহাজ্ব রবিউল ইসলাম ওই সময় কথা দিয়েছিলেন যে, পাস করি আর ফেল করি ওই রাস্তাটি তিনি ইটের সলিং করে দিবেন। উল্লেখ্য রাস্তাটি ব্যক্তি মালিকানাধীন জমির উপর। ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনি মাত্র ১৭৮ ভোটের ব্যবধানে পরাজিত হন। কিন্তু ৩০ নভেম্বর তার পক্ষ থেকে ফোন করা হয় ওই গ্রামের বিএনপি নেতা আবুল মোমিনের কাছে এবং রাস্তাটি ইট পৌঁছে দিয়ে কিভাবে সুন্দরভাবে সলিং করা যায় সেটা আলোচনা করেছেন। এ খবর মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে সকলেই হতবাক হয়ে যান এবং বলতে থাকেন আমারা রত্ন চিনতে ভুল করেছি। রামনামপুরের সেই রাস্তা সলিং করতে ৫/৬ লাখ টাকা খরচ হবে বলে জানাগেছে।

বিজয়ী হতে না পারলেও এই প্রার্থী শুধু রামনামপুর নয় বরং ইউনিয়নের বিভিন্ন এলাকায় করা ওয়াদা পূরণ করতে তৎপর হয়েছেন বলে জানাগেছে।

বিষয়টি নিয়ে ফেসবুকে ছড়িয়ে পড়ে মুহূর্তে সবাই রবিউল ইসলামের কর্মকান্ড দেখে হতবাক এমন একজন মহান মানুষ কে তারা চিনতে পারেনি।
অনেক চেয়ারম্যান নির্বাচিত হয়েও জনগণের খোজ খবর নেয়া দুরের কথা সরকারের দেয়া জনগণের মাল আত্বসাত করতে দিশেহারা পাগলপারা।

এমন এক মুহুর্তে রবিউল ইসলামের মত খাটি সোনা চিনতে না পেরে চালুয়াহাটির জনগণের আফসোসের শেষ নাই।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281