1. admin@haworbarta.com : admin :
নৌকার প্রচারণায় না যাওয়ায় সাবেক চেয়ারম্যান লাঞ্ছিত - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

নৌকার প্রচারণায় না যাওয়ায় সাবেক চেয়ারম্যান লাঞ্ছিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৮৫ বার পড়া হয়েছে

এনামুল হক ইমন :

কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর প্রচারণায় অংশগ্রহণ না করায় আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে শিমুলিয়া কুঠিপাড়া মসজিদের পূর্বপাশে এই ঘটনা ঘটে।

লাঞ্ছিত হয়েছেন খোকসা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও জানিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনছার আলী শেখ (৭৮)।

ভুক্তভোগী আনছার আলী জানান, তিনি ২ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান। এবার চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের আব্দুল কুদ্দুসের জন্য শুক্রবার সকালে নির্বাচনী প্রচারণায় বের হন। এসময় কুঠিপাড়া মসজিদের পূর্বপাশে বসে থাকা অবস্থায় নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুল মজিদ, তার ভাই রফিকুল ইসলাম শুটকা ও রেজন, বিএনপির সদস্য জাফর ইকবাল ও সদাই নামক ব্যক্তি তাকে নৌকার ভোট চাওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। তিনি অপারগতা প্রকাশ করলে নৌকার প্রার্থী ও তার দুই ভাই তার হাত ধরে টানাটানির এক পর্যায়ে শারীরিক ভাবে লান্ছিত করে স্থান ত্যাগ করেন। এ বিষয়ে তিনি খোকসা থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান।

এ বিষয়ে নৌকার প্রার্থী আব্দুল মজিদ জানান, আনছার আলী তার নিকট আত্মীয় যেকারণে তিনি সকালে নৌকার ভোট চাওয়ার জন্য টানা হ্যাঁচড়া করেছেন। শারীরিক ভাবে লান্ছিত করার বিষয়টি তিনি কৌশলে এড়িয়ে যান।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, তার অভিযোগ থানায় জিডি করে তদন্তের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca