1. admin@haworbarta.com : admin :
নৌকার প্রার্থীর কর্মীর সাথে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর সংঘর্ষে আহত ২ - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

নৌকার প্রার্থীর কর্মীর সাথে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর সংঘর্ষে আহত ২

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৮২ বার পড়া হয়েছে

কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালীর বাগুলাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর কর্মীদের সাথে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর সংঘর্ষে ২ জন আহত ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯ টার দিকে বানিয়াখৈড় মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সরেজমিন গিয়ে জানা যায়, বুধবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী মো. আলী হোসেনের কর্মীরা মোটরসাইকেলের বহর নিয়ে নির্বাচনী প্রচারণায় বের হয়। প্রচারণা শেষে বাঁশগ্রাম বাজারে পৌঁছালে স্বতন্ত্র প্রার্থীর শাওন নামের কর্মী নৌকার প্রার্থীর কর্মীদের সামনে অশালীন আচরণ করলে নৌকার প্রার্থীর কর্মীরা তাকে মারধর করে। পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে বানিয়াখৈড় মসজিদের সামনে থেকে নৌকার প্রার্থীর কর্মীরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আব্দুল খালেক মোল্লা (৬৭) নামের ব্যক্তিকে বেধড়ক মারপিট করে আহত কর। এসময় স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। নৌকা প্রার্থীর একজন আহত ওবেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

এ বিষয়ে নৌকার প্রার্থী আজিজল হক নবা বিশ্বাস বলেন, নির্বাচনী প্রচারণা শেষে বাঁশগ্রাম বাজারে তার কর্মীরা আসলে স্বতন্ত্র প্রার্থীর শাওন নামক ব্যক্তি অসদাচরণ করায় গন্ডগোলের সৃষ্টি হয়। এতে উভয় পক্ষই মারপিটের শিকার হয়েছেন। এবং তার ৬ টি মোটরসাইকেল স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা ভাংচুর করেছে।

স্বতন্ত্র প্রার্থী প্রভাষক আলী হোসেন জানান, নির্বাচনী প্রচারণার সময় কথা কাটাকাটির জের ধরে তার কর্মিকে নৌকা প্রার্থীর কর্মীরা মারপিট করে মারাত্মক ভাবে আহত করে। পরবর্তীতে তার লোকজন এসে তাদেরকেও মারপিট ও মোটরসাইকেল ভাংচুর করেছে।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, দু পক্ষের দুজন আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এখনো পর্যন্ত কোন পক্ষই অভিযোগ করেননি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca