1. admin@haworbarta.com : admin :
পাটকেলঘাটায় মৎস্য ঘের জবর দখলের বিরুদ্ধে আদালতে মামলা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

পাটকেলঘাটায় মৎস্য ঘের জবর দখলের বিরুদ্ধে আদালতে মামলা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ১১ মে, ২০২২
  • ৫৭ বার পড়া হয়েছে

মোঃ লিটন হোসাইন ( তালা সাতক্ষীরা প্রতিনিধি)

তালার পাটকেলঘাটায় মৎস্য ঘের বেড়িবাঁধে বাধা প্রদান ও জবর দখলের চেষ্টার বিরুদ্ধে আদালতে মামলা দাখিল করেছেন ভুক্তভোগী জাহাঙ্গীর আলম।
মোঃ জাহাঙ্গীর আলম নিজের ও লীজ কৃত মৎস্য ঘেরে বেড়িবাঁধ দেওয়ার সময় জোরপূর্বক বাধা প্রদান করায় একই এলাকার স্বপন কুমার বিরুদ্ধে সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি-১৪৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার ১১ মে বিজ্ঞ আদালতে মামলায় শুনানি শেষে বিজ্ঞ আদালত ওসি পাটকেলঘাটা কে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। পাশাপাশি সহকারী কমিশনার ভূমি তালা কে দখল বিষয়ে তদন্ত পূর্বক বিজ্ঞ আদালতে মতামত প্রদান এবং দ্বিতীয় পক্ষ কে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।

আদালতের মামলার সূত্রে মতে জানা গেছে অভিযোগ কারী উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম বাদি হয়ে একই গ্রামের মৃত তারক মন্ডলের ছেলে শ্রী স্বপন কুমার মন্ডল কে বিবাদী করে বিজ্ঞ আদালতে অভিযোগে উল্লেখ করেন যে, বাদী তার পিতা , চাচা ও প্রতিবেশীদের কাছ থেকে মৎস্য ঘের লীজ গ্রহন করে ১২ বিঘা জমিতে বেড়িবাঁধ নির্মাণ করছেন কিন্তু বিবাদী তার গ্রহন কৃত চুক্তির মেয়াদ পত্র ইতিপূর্বে ৪-৫ বছর
শেষ হওয়ার পরো গায়ের জোরে ক্ষমতা অপব্যবহার করে বাদীর বেড়িবাঁধে বাধা প্রদান সহ ড্রেজার মেশিন ভাংচুর করেছে।
গত ৯ ই মে এমন কর্মকান্ডের পর প্রতিকার চেয়ে বিজ্ঞ আদালতে পিটিশন-৭৯৯/২২ নং মামলা দাখিল করেন।

এ বিষয়ে বিবাদী শ্রী স্বপন কুমার মন্ডল এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাঞ্চন কুমার জানান, বিজ্ঞ আদালতে মামলা হয়েছে আদালত সিদ্ধান্ত গ্রহণ করবেন। আদালতের নির্দেশ পেলে ব্যাবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca