1. admin@haworbarta.com : admin :
প্রিয়জন সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ গোলাপগঞ্জে ট্রাক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ➤ সুনামগঞ্জে খেলাফত মজলিসের দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত  ➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম

প্রিয়জন সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ২০২ বার পড়া হয়েছে

মোঃ ইকাবাল হুসাইনের প্রতিবেদন ঃ- হাঁসকুড়ি গ্রামের এক ঝাক তরুণ, যাঁরা বিভিন্ন সেক্টরে কর্মরত ২১ সদস্য বিশিষ্টদের নিয়ে গড়া প্রিয়জন সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির স্বপ্ন বাস্তবায়নে সর্বদা ঐক্যবদ্ধ থাকবেন |
তাই তাদের শ্লোগান হল, স্বপ্ন দেখি,স্বপ্ন দেখাই আবার তা বাস্তবে প্রয়োগ করার সর্বোচ্চ চেষ্ঠা করি ,জানিনা আমরা সফল হতে পারবো কিনা তবে চেষ্ঠা তো করতেই পারি।
আসুন শীতার্তদের পাশে দাঁড়াই, বিবেককে জাগ্রত করি, সমাজকে বদলে দেই নিজেও বদলে যাই।

আজ হাঁসকুড়ি প্রিয়জন সঞ্চয় ও ঋনদান সমিতির উদ্যোগে ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নং পূর্ব বীরগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব রিয়াজুল ইসলাম রাইজুল সাহেব,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর, লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জনাব ইলিয়াস আহমদ সাহেব,উপস্থিত ছিলেন হাসকুড়ি গ্রামের বিশিষ্ঠ সালিশ ব্যাক্তিত্ব জনাব মোঃ মহিব উদ্দিন সাহেব, উপস্থিত ছিলেন লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিক রহমান এবং আতাউর রহমান ও জগন্নাথপুর ৩ নং মীরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ শাহ আলম।

প্রিয়জন সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি সবাই কৃতজ্ঞতা জ্ঞাপন করেন জগন্নাথপুর সৈয়দপুর গ্রামের কৃতি সন্তান,যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব সৈয়দ সাজিদুর রহমান ফারুক সাহেবের প্রতি,কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সুনামগঞ্জ সদর এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আব্দুস সাহিদ ভাইয়ের প্রতি,কৃতজ্ঞতা জ্ঞাপন করেন জগন্নাথপুর গড়গড়ি গ্রামের কৃতি সন্তান,যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি এম কামাল হোসাইন ভাই এবং নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রবাসী ভাই-বোনদের প্রতি যাঁরা মানবতার ফেরিওয়ালা হিসেবে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
পরিশেষে সম্মানিত অতিথিদের সম্মাননা স্মারক ক্রেস্ট এবং পূর্ব বীরগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য, হাসকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জনাব ছাইম উদ্দিন-কে প্রিয়জন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সৌজন্যে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca