বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

বর্ণী বাসীর ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনী মাঠে লড়বেন মন্তাজ আলী।

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ২৮ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার(সিলেট)কোম্পানীগঞ্জঃ

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১১,ই নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে অংশগ্রহণকারী ইউনিয়নের মধ্যে কোম্পানীগঞ্জের ৫টি ইউনিয়ন রয়েছে। তারই মধ্যে একটি সুবৃহৎ ইউনিয়ন হচ্ছে ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়ন।

উক্ত ইউনিয়নের মধ্যে ১নং ও ২নং ওয়ার্ড নিয়ে সংঘটিত ঐতিয্যবাহী গ্রাম বর্ণী।উক্ত গ্রামে রয়েছে প্রায় ৩১০০ ভোট।কিন্তু বিভিন্ন দিক থেকে তারা অবহেলিত ও ইউপি চেয়ারম্যানের সেবা থেকে বঞ্চিত।তাই তাদের নিজ গ্রামের অবকাঠামো উন্নয়নের লক্ষে পুরো গ্রামবাসীর ঐক্যমতের ভিত্তিতে চেয়ারম্যান হিসেবে মন্তাজ আলীকে মনোনয়ন দাখিল করানো হয় গত ১৭,ই অক্টোবর ২০২১ইংরেজী।

আজ ২২-১০-২০২১ইংরেজী, শুক্রবার, বাদ আসর থেকে শুরু করে এশার নামাজের সময় পর্যন্ত গ্রামাবাসীর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আলোচনা করা হয় যে,কিভাবে মন্তাজ আলীকে জয়ের মালা পড়ানো যায়(গ্রামবাসীর জয় ধরে রাখা যায়) ও কিভাবে কাজ করলে সাধারণ মানুষের মন জয় করা যাবে এবং দলমত নির্বিশেষে মন্তাজ আলীকে যেন্ সবাই ভোট দেয়।

পরিশেষে এলাকায় নির্বাচনী প্রচারনার জন্য পুরো গ্রামবাসীর ঐক্যমতে একটি নির্বাচনী প্রচারনা কমিটি গঠন করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281