বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

বিআরবি গ্রুপের চেয়ারম্যান মজিবর রহমানকে সংবর্ধনা প্রদান

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৩৫ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।

বাংলাদেশের শিল্পখাত তথা জাতীয় অর্থনীতিতে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরুপ বি আর বি কেবল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড বৃহৎ শিল্প ক্যাটাগরিতে “রাষ্টপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৯” ১ম স্থান এবং ২০২০-২১ করবর্ষে কুষ্টিয়া জেলার সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা সম্মানে ভুষিত হওয়ায় বি আর বি গ্রুপের চেয়ারম্যান মোঃ মজিবর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাতে শহরের দিশা টাওয়ারে দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টির আয়োজনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও কুষ্টিয়া ৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ।

দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টির সভাপতি মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া ১ আসনের সংসদ সদস্য আ. ক. ম. সারোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক মোঃ আজগর আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ এস এম মুসতানজীদ প্রমূখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281