

আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি
যশোরে ইসলামী আন্দোলনের থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে পতাকা র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টায় যশোর বারান্দিপাড়া জেলা কার্যালয় এ পতাকা র্যালি হয়।
র্যালি নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ শোয়াইব। র্যালিটি শুরু হয়ে বড়বাজার দড়াটানা মনিহার চত্বর ও জেলা কার্যালয় এসে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ শোয়াইব হোসেন বলেন, বিজয়ের সুবর্ণ জয়ন্তির প্রাক্কালেও দেশ দুঃশাসন ও দুর্নীতিমুক্ত হতে পারেনি। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত দেশ পাওয়ার আশায় ১৯৭১ সালে লাখ লাখ মানুষ জীবন বিলিয়ে দিয়েছিল।’
তিনি আরো বলেন, ‘স্বাধীনতার মূল অর্জন নাগরিক ও মানবিক অধিকার হারিয়ে দেশ আজ এক অনিশ্চিত গন্তব্যের পথে যাত্রা শুরু করেছে। দেশ ও জাতির অতন্দ্র প্রহরী ওলাময়ে কেরামকে একটি চিহ্নিত মহল দেশের স্বাধীনতা বিরোধী বলে উদ্দেশ্যপূর্ণভাবে অপমান ও কটাক্ষ করছে।’
যশোর জেলা
সিনিয়র সহ- সভাপতি মুক্তিযোদ্ধা মুফিজুল আলম খোকা বলেন, ‘আমাদের জাতীয় জীবনে এ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। যারা দেশের জন্য জীবন দিয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেই সব বীর মুক্তিযোদ্ধাসহ সমগ্র জাতির অবদানের কথা আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ও দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের যথাযথ প্রতিদানের জন্য দোয়া করছি।’
যশোর জেলা শাখার সভাপতি মিয়া মোঃ আব্দুল হালিম বলেন, ‘প্রয়াত মাওঃ সৈয়দ মোঃ ফজলুল করীমকে একটি কুচক্রি মহল স্বাধীনতাবিরোধী হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা করছে। পীর সাহেব চরমোনাই স্বাধীনতা যুদ্ধে সহযোগি ভূমিকা পালন করেছিলেন এবং চরমোনাই মাদরাসাকে মুক্তিযোদ্ধাদের জন্য উম্মুক্ত করে দেন এবং মাদরাসায় লঙ্গরখানা খুলে হিন্দু-মুসলিম সকলের জন্য উম্মুক্ত করে দেন। যা বরিশাল এলাকার হিন্দু-মুসলিম মুক্তিযোদ্ধা মাত্রই জানেন। স্বাধীনতার ৫০ বছর পর এসে এ ধরনের অবান্তর কথা বলে জাতিকে বিভক্ত করার অপচেষ্টায় লিপ্ত। দেশবাসীকে এ সকল কুচক্রি মহল থেকে সতর্ক থাকতে হবে।‘
ইসলামী আন্দোলনের বাংলাদেশ থানা ও পৌর শাখার যৌথ পরিচালনায় সভাপতি মুফতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা করেন সেক্রেটারি আখতারুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ- সেক্রেটারি মোহাম্মদ আলী সরদার,প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মোঃ আবুল বাশার, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মুফতি মইনুদ্দিন, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক গাজী শহিদুল ইসলাম,মোহাম্মদ মাওলানা মোস্তফা কামাল সহ ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আহমাদ আবদুল মতিন বিশ্বাস,প্রমুখ।



সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

