1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে উচ্চ রক্তচাপ বিষয়ে অবহিতকরণ সভা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

বিশ্বনাথে উচ্চ রক্তচাপ বিষয়ে অবহিতকরণ সভা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ১৪৪ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : বাংলাদেশে হার্টস প্যাকেজ বাস্তবায়নের প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের মাধ্যমে উচ্চ রক্তচাপ নির্ণয়, চিকিৎসা এবং ফলোআপ শক্তিশালী বিষয়ক এক অবহিতকরণ সভা সিলেটের বিশ্বনাথে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। আয়োজন করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম।

শুরুতে মূল বিষয়ে আলোকপাত করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের বিভাগীয় প্রধান (এপিডেমিওলজি এন্ড রিসার্চ) প্রফেসর ডা. সোহেল রেজা চৌধুরী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (বিশ্ব স্বাস্থ্য-২ শাখা) খন্দকার জাকির হোসেন, একই বিভাগের উপসচিব (বিশ্ব স্বাস্থ্য-১) মো. সাদেকুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার ড. সৈয়দ মাহফুজুল হক প্রমুখ।

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্ণার ভিজিট করেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca