1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে খামার থেকে হাঁস চুরির অভিযোগ - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

বিশ্বনাথে খামার থেকে হাঁস চুরির অভিযোগ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৭২ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে খামার থেকে হাঁস ও নগদ টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে।

খামারের মালিক উপজেলা রামপাশা ইউনিয়নের দশদল গ্রামের কাওছার মিয়া বাদী হয়ে একই গ্রামের মৃত জবান উল্লাহর পুত্র হুরমত আলী (৫০) ও তার পুত্র আলীম উদ্দিন (২৫) কে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ প্রদান করেছেন। অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদের বাড়ি থেকে চুরি হওয়া জীবিত ও মৃত কিছু হাঁস উদ্ধার করেছে থানা পুলিশ।

থানায় দায়েরকৃত অভিযোগে বাদী কাওছার মিয়া উল্লেখ করেন, অভিযুক্তদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলে আসছে। কাওছার তার বাড়িতে একটি খামারে ৫০০টি হাঁস পালন করে আসছেন। অভিযুক্ত পূর্ব বিরোধের জের ধরে একাধিকবার কাওছারকে ক্ষতি সাধনের হুমকি দেন।

গত রবিবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে কাওছার তার খামারটি তালাবদ্ধ করে বিশ্বনাথ উপজেলা সদরে আসেন। এই সুযোগে রাত সাড়ে ৮টার দিকে অভিযুক্তরা খামার থেকে ৪৭০টি হাঁস ও নগদ ১লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়।

এরপর অভিযুক্তরা কয়েকটি হাঁস কাঁচি নির্মমভাবে মেরে ফেলেন। কাওছার রাত ৯টায় খামারে ফিরে হাঁস দেখতে না পেয়ে অভিযুক্তদের সন্দেহ হয় তার।

এরপর তিনি তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের বাড়িতে গিয়ে তার হাঁসগুলো দেখতে পান। এসময় অভিযুক্তরা তাকে মারধর করতে চাইলে তিনি প্রাণ রক্ষার্থে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এব্যাপারে বিশ্বনাথ থানার এসআই অমিত সিংহ বলেন, অভিযুক্তদের বাড়ি থেকে প্রায় ৮০টি হাঁস উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca