1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে চার কেজি গাঁজাসহ আটক ৪ - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

বিশ্বনাথে চার কেজি গাঁজাসহ আটক ৪

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৫৯ বার পড়া হয়েছে

 

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে চার কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার গভীর রাতে উপজেলার দেওকলস ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার লহরী গ্রামের মায়া মিয়ার ছেলে শাহনাজ মিয়া (৪১), সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার রামখা মোহাম্মদপুর গ্রামের মৃত জহুর আলীর ছেলে ফুজায়েল আহমদ ওরফে শাহীন (৪০), একই উপজেলার কাকরদিয়া গ্রামে মৃত শফিক উদ্দিনের ছেলে আব্দুর সবুর (৩১), ছাতক উপজেলার ঝিঘলী গ্রামের ফাজিল মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৪)।

এসময় মাদক বহনকারী একটি প্রাইভেট কার জব্দ করে পুলিশ।

পুলিশ সূত্রে জানাগেছে, বিশ্বনাথ থানার এসআই সাইফুল মোল্লার নেতৃত্বে একদল পুলিশ বুধবার রাতে উপজেলার কালিগঞ্জ বাজার এলাকায় টহলরত অবস্থায় গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।

এসময় গাঁজা বহনকারী প্রাইভেট কার জব্দ করা হয়। আটককৃত গাঁজার আনুমানিক বাজার মূল্যে প্রায় ৮০ হাজার টাকা। আটককৃতরা পেশারদার মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানায়।

চার মাদক কারবারি আটকের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, আটককৃতরা পেশারদার মাদক কারবারি। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হবে। আটককৃতদের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় চুরি-ডাকাতি, মাদক, মারামারিসহ একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca