1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে ট্রান্সফরমার চোর সন্দেহে যুবক আটক - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

বিশ্বনাথে ট্রান্সফরমার চোর সন্দেহে যুবক আটক

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে আলী হোসেন (২৮) নামে এক যুবককে ট্রান্সফরমার চোর সন্দেহে আটক করেছে স্থানীয় জনতা।

গতকাল বৃহষ্পতিবার (১৭ ফেব্রয়ারি) রাত আড়াইটায় উপজেলার দশঘর ইউনিয়নের শমের্মদান গ্রামে তাকে আটক করে পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আলী হোসেন বালাগঞ্জ থানার জালালপুর গ্রামের কালা মিয়ার ছেলে।

আজ শুক্রবার (১৮ ফেব্রয়ারি) দুপুরে ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে সিলেট কোর্টে পাঠায় পুলিশ।

গ্রামবাসি জানান, গেল ১৪ ফেব্রয়ারি রাতে শমের্মদান গ্রাম থেকে একই রাতে ৩টি ট্রান্সফরমার চুরি হয়। যার মূল্য তিন লক্ষ আটাশ হাজার চারশত সত্তর টাকা।

এ ঘটনায় পল্লীবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ছাইফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় লিখিত অভিযোগ দেন।

এরপর থেকে থানা পুলিশের পাশাপাশি চুরি প্রতিরোধে নজরদারি বাড়ায় শমেমর্দান গ্রামবাসি। আটকের রাত আড়াইটায় গ্রামে সন্দেহজনক ঘুরাফেরা করতে দেখা যায় আলী হোসেনকে।

এক পর্যায়ে গ্রামবাসি তাকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করলে সন্তোষজনক কোন জবাব দিতে পারেনি সে। পরে পুলিশে খবর দিলে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, গ্রেপ্তার আলী হোসেনকে ট্রান্সফরমার চুরির মামলায় কোর্টে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca