বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

বিশ্বনাথে তাহির আলী ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য বিতরণ।

মো: আবুল কাশেম
  • প্রকাশ সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৩ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সদুরগাঁও সৈয়দপুর গ্রামের মিলিটারি বাড়ীতে গতকাল সোমবার ৫৯ পরিবারের সদস্যদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে। আলহাজ্ব মো. তাহির আলী মিলিটারি স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ওই খাদ্য বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের পরিচালক মতিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সেলসিয়র হোটেল অ্যান্ড রিসোর্টের ম্যানেজিং ডাইরেক্টর, যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক মো. আহমদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক লীগ দেওকলস ইউনিয়নের সভাপতি সৈয়দ শহিদুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মানিক, আব্দুল খালিক, ইউসুফ আলী, আব্দুল হক, জাহাঙ্গীর আলম প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এক্সেলসিয়র হোটেল অ্যান্ড রিসোর্টের ম্যানেজিং ডাইরেক্টর, যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক আহমদ আলী বলেছেন, প্রতি রজমান মাস উপলক্ষে সব সময় আমাদের পারিবারিক ফাউন্ডেশনে পক্ষ থেকে আমাদের সাধ্যমত মানুষকে সহযোগিতা করার চেষ্ঠা করি। রমজান মাস ছাড়াও মানুষকে সহযোগিতার করার হাত প্রসারিত রাখি।

তিনি বলেন, প্রত্যেক ধনী মানুষের কাছে গরীবের হক রয়েছে। হক হিসেবে সকল ধনীকে আরো এগিয়ে এসে দরিদ্র মানুষের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281