1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে দিন দুপুরে চুরি- নগদ টাকা স্বর্ণলংকার লুট - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

বিশ্বনাথে দিন দুপুরে চুরি- নগদ টাকা স্বর্ণলংকার লুট

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৮ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে দিন দুপুরে চুরি সংঘটিত হয়েছে। চুরেরা বাসার বারান্দার লুহার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে ষ্টীলের আলমিরার তালা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার ও জরুরী কাগজপত্র লুট করে নিয়ে গেছে।

শুত্রবার বিকেল ৪টার দিকে বিশ্বনাথ পৌরসভার ইলামের গাও গ্রামের ইলামের গাঁও উচ্চ বিদ্যালয়ের পাশে ইউনিয়ন আ’লীগ নেতা ইয়াছিন আলীর বাসায় এ চুরি সংঘটিত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরির বিভিন্ন আলামত সংগ্রহ করে।

সরেজমিন গিয়ে জানা গেছে, বিশ্বনাথ টু দশপাইকা রোডস্থ ইলামের গাঁও উচ্চ বিদ্যালয়ের পাশে ইলামের গাঁও গ্রামের বাসিন্দা ইয়াছিন আলীর বাসা রয়েছে।

শুক্রবার বিকেল ৩টা দিকে বাসা তালা দিয়ে বাসার মালিক ও তার স্ত্রী বিশ্বনাথ উপজেলা সদরে আসেন।

এই সুযোগে চুরেরা বাসার বারান্দার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে নগদ ১৮ হাজার টাকা ও একটি স্বর্ণেল ছেইন ও স্বর্ণের কানের দুটি দোল এবং জরুরী কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।

বাসার মালিক বিকেল সাড়ে ৫টার দিকে বাসায় ফিরে দেখতে পান সব কিছু এলোমোলো এবং বারান্দার গ্রীল কাটা।

পরে তিনি বিষয়টি পুলিকে জানালে পুলিশ ঘটনাস্থল পুরিদর্শন করে। বাসার মালিক আ’লীগ নেতা ইয়াছিন আলী জানান, তার বাসা চুরি নয়, ডাকাতি হয়েছে।

এর বছর দেড়এক আগেও রাতের বেলায় এভাবে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানা পুলিশের এসআই মামুন জানান, ঘটনাস্থলে গিয়ে বাদিকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca