1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে পুকুরে মিলল বিরল প্রজাতির মাছ - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

বিশ্বনাথে পুকুরে মিলল বিরল প্রজাতির মাছ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৪৮ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ‘সাকার মাউথ ক্যাটফিশ’। স্থানীয়ভাবে যেটি ‘বাঘ মাছ’ নামে পরিচিত। রবিবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর (কাইমগঞ্জ) গ্রামের মাঝপাড়ার হাজী মকবুল হোসেনের পুকুরে মাছটি ধরা পড়ে।

বিরল প্রজাতির এই মাছটি দেখতে উৎসুক লোকজন ভিড় করেন সেখানে।

পুকুরের মালিক হাজী মকবুল হোসেনের নিকট সম্পর্কীয় নাতি গোলাম আকবর জানান, আজ দুপুরে পুকুরটিতে জাল ফেলে মাছ ধরছিলেন জেলেরা। সেই জালে অন্যান্য মাছের সাথে আটকা পড়ে বিরল প্রজাতির এই মাছটি।

যার পুরো শরীরে বাদামী ও কালো রঙের ডোরাকাটা ছাপ রয়েছে। রয়েছে শক্ত কাঁটাও। গোলাম আকবর আরও জানান, সিলেটের সুরমা নদী থেকে একটি ছোট খাল ওই পুকুরের পাশ দিয়ে বয়ে গেছে। ধারণা করা হচ্ছে, খাল থেকেই পুকুরে ঢুকে পড়েছিল বিরল প্রজাতির মাছটি। আজ দুপুরে জালে আটকা পড়ার পর আমাদের এক চাচা মাছটি নিয়ে গেছেন।

বিশ্বনাথ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ. দা.) আবু তাহের চৌধুরী বলেন, বিরল প্রজাতির সাকার মাউথ ক্যাটফিশ স্বাদু পানিতে বাস করে। মাছটির বৈজ্ঞানিক নাম হাইপোস্টমাস।

কুশিয়ারা নদীতে ও আমাদের সুনামগঞ্জের হাওরেও অনেক সময় এটি পাওয়া যায়। শোভাবর্ধক হিসেবে মাছটি অ্যাকুরিয়ামে ব্যবহার করা হয়ে থাকে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca