1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য আহত -হাওড় বার্তা  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য আহত -হাওড় বার্তা 

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৪২৯ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি 

সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম নিজামের উপরে প্রতিপক্ষের হামলার অভিযোগ পাওয়া গেছে। নজরুল ইসলাম নিজাম (৩৫) তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের কাউপুর (শ্রীধরপুর) গ্রামের আরশ আলীর পুত্র। গত বুধবার (২৩ জুন) রাত সাড়ে ৯ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এঘটনায় প্রতিপক্ষের ৩জনের নাম উল্লেখ ও আরও ৩/৪ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে আহত নজরুল ইসলাম নিজামের পক্ষে বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার অভিযুক্তরা হলেন- কাউপুর গ্রামের মৃত সমুজ আলীর পুত্র বাবুল মিয়া (৪৮), মৃত ওয়াতির আলীর পুত্র এনাম আহমদ (৩৫) ও মৃত সমুজ আলীর পুত্র সেবুল মিয়া (৪৫)।
এজাহারে বাদী নজরুল ইসলাম নিজাম উল্লেখ করেন, অভিযুক্তদের সাথে বাদীর পারিবারের একাধিক মামলা মোকদ্দমা রয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্বনাথ বাজার থেকে বাড়িতে ফিরছেলেন নজরুল ইসলাম নিজাম। তিনি বাড়ির পার্শ্ববর্তী রাস্তায় পৌছামাত্র পূর্ব বিরোধের জের ধরে উৎপেতে থাকা অভিযুক্তরা হত্যার উদ্দেশ্যে তার উপর অতর্কিতভাবে আক্রমণ করে।
এসময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তার মাথায় মারাত্মক জখম হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং সেখান থেকে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca