1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে প্রথম কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

বিশ্বনাথে প্রথম কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৭৬ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ‘আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের’ উদ্যোগে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় ভিত্তিক ১ম কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) মঈন উদ্দিন।

দৌলতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ইরন মিয়ার সভাপতিত্বে ও ভোরের ডাকের বিশ্বনাথ প্রতিনিধি সাংবাদিক আহমদ আলী হিরণের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপক আশক আলী, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, প্রভাষক আফিয়া বেগম, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য জামাল মিয়া, চাঁনপুর লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক মানিক মিয়া দরাছ, সিংগেরকাছ-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় কমিটিরর সভাপতি মর্তুজ আলী, মৌলভীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন তালুকদার, ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আশিক হোসেন, সিংগেরকাছ-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মজিদ, সমাজ সেবক হাফিজ আরব খান, জমির আলী।

অনুষ্টানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন স্কুলের ছাত্র আয়মান হোসেন তাহসীন।

প্রতিযোগীতায় সিংগেরকাছ-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাক হোসেন ১ম স্থান, পুর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোয়াম্মা তাছমিয়া তাহছিন ও আব্দুল্লা আল বাইজিদ ২য় স্থান, ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আনাছ মিয়া ও পুর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা জান্নাত মীম ৩য় স্থান অধিকার করেন। পুরস্কার বিতরণ শেষে বাউল শিল্পী জুয়েল ও প্রমা রাণী সরকার’র কণ্ঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca