1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে বলাৎকারের অভিযোগে ৩ জন গ্রেফতার - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

বিশ্বনাথে বলাৎকারের অভিযোগে ৩ জন গ্রেফতার

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ১২৮ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ৩ যুবকের বিরুদ্ধে নামে এক লেগুনা গাড়ির হেলপারকে (১৯) বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লামাকাজী ইউনিয়নের শাহপুর গ্রামের সুরমা নদীর পাড় এলাকায়।

এ ঘটনায় রবিবার রাতে ওই ৩ জনের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মামলা (নাম্বার ৭) দায়ের করেন হেলপারের পিতা।

অভিযুক্ত ৩ যুবক হলেন, সোনাপুর গ্রামের ছোফান মিয়ার ছেলে ছালেক মিয়া (২৪), শাহপুর গ্রামের রুপা মিয়ার ছেলে সুমন মিয়া (২৩) একই গ্রামের ফয়জুল হকের ছেলে সাইদুল হক (২২)।

মামলা দায়েরের পূর্বে লিখিত অভিযোগ পেয়ে রবিবার বিকেল ৪টার দিকে তাদেরকে আটক করে থানা পুলিশ।

পরে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আজ সোমবার (৮ নভেম্বর) সকালে সিলেটের আদালতে তাদেরকে প্রেরণ করা হয়েছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নের শাহপুর গ্রামের সুরমা নদীর পাড় এলাকায় ওই গ্রামের মাসুক মিয়ার ছেলে জাহিদ মিয়ার সাথে বসে গল্প করছিলেন আমার ছেলে (১৯)।

এ সময় জাহিদকে ভয়ভীতি দেখিয়ে বখাটে ছালেক মিয়া ও সুমন মিয়া আমার ছেলেকে নদীপাড় এলাকার বুলু শাহ’র মাজারের পূর্বদিকের পাকা ব্লকের আড়ালে জোরপূর্বক বলাৎকার করে এবং অপর বখাটে সাইদুল হক বলাৎকারের চেষ্টা করে।

পরে, বলাৎকারের ঘটনায় মুখ খুললে আমার ছেলেকে খুন করার হুমকি দেয় তারা।

বলাৎকারের অভিযোগে ৩জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান।

তিনি বলেন, আজ সকালে তাদেরকে সিলেটের আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca