বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

বিশ্বনাথে মসজিদের উদ্বোধন ও মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৪৫ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে পবিত্র আছরের নামাজ আদায়ের মধ্য দিয়ে বিশ্বনাথের শিমুলতলা গ্রামে নতুন জামে মসজিদের উদ্বোধন ও মাওলানা আব্দুল হাই স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান মদিনাতুল উলুম মাদ্রাসার ১৫ তম বার্ষিক ওয়াজ মাহফিল মাদ্রাসা সংলগ্ন মাঠে বুধবার (২২ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ঠ ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা রশিদুর রহমান ফারুকী বরুণা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা।

মাদ্রাসার মুহতামিম মাওলানা লুকমান খানের পরিচালনায় ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বয়ান করেন দেশ বরণ্যে উলামায়ে কেরামগণ।

ওয়াজ মাহফিলের পূর্বে যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক নওয়াব আলী ভুমি দান ও এলাকাবাসির অর্থায়নে নির্মিত জামেয়া মদিনাতুল উলুম জামে মসজিদের উদ্বোধন করা হয়।

দোয়া পরিচালনা করেন বিশিষ্ঠ ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা কামরুল ইসলাম ছমির। এলাকাবাসির প্রতি কৃতজ্ঞা জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ঠ ব্যবসায়ী, সমাজসেবক মাহবুবুর রহমান লিলু।

এসময় উপস্থিত ছিলেন হাজী মো. ইরণ মিয়া, হাজী আবাস খান, আব্দুল মান্নান মেম্বার (নোয়াগাঁও), হাজী আব্দুল মান্নান মেম্বার (শিমুলতলা), হাজী আব্দুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়ব আলী, মুরব্বী হাজী আব্দুল মুকিদ, হাজী মো. আব্দুল হামিদ, তোয়াব আলী, অলিউর রহমান, মসজিদের খতিব ও মাদ্রাসার মুহতামিম লুকমান খান প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281