1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে সাংবাদিকেদর সাথে মোহাম্মদ আলী মজনু’র মতবিনিময় - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

বিশ্বনাথে সাংবাদিকেদর সাথে মোহাম্মদ আলী মজনু’র মতবিনিময়

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৫৪ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি ও এম.এ মজনু ফোরামের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী মজনু।

আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যায় পৌরশহরের পুরান বাজারস্থ ফোরামের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এম.এ মজনু ফোরামের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি ও এম.এ মজনু ফোরামের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী মজনু।

বক্তব্যে তিনি বলেন, আমি মানবসেবাকে পছন্দ করি বলেই আমার সাধ্যমত নিজ উপজেলায় মানবসেবা করে যাচ্ছি। যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করলেও দেশপ্রেমে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করছি।

 

খেটে খাওয়া, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়াই। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দলীয়ভাবে মনোনয়ন পেলে বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করব। তবে, নির্বাচন করি বা না করি, আমি আমার মানবসেবা অব্যাহত রাখব।

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য মোহাম্মদ আলী শিপন, নুর উদ্দিন, মো. আবুল কাশেম, মোহাম্মদ নুরুল ইসলাম, বিযশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, রুহেল উদ্দিন, কামাল মুন্না, নবীন সোহেল, আক্তার আহমদ শাহেদ, আবদুস সালাম, বদরুল ইসলাম মহসিন, এম.এ মজনু ফোরামের সদস্য আনহার আলী, নাহিদ আহমদ প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca