1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথ প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

বিশ্বনাথ প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : ৪০ বছরে পদার্পণ করেছে ঐতিহ্যবাহী বিশ্বনাথ প্রেসক্লাব। ১৯৮৩ সালের ১লা জানুয়ারী প্রতিষ্ঠিত এই প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১ জানুয়ারী) সন্ধ্যায় প্রেস ক্লাবের কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঐতিহ্যবাহী সার্বজনীন প্রতিষ্ঠান বিশ্বনাথ প্রেসক্লাব ৪০ বছরে পদার্পণ করেছে তা বিশ্বনাথবাসীর জন্য গৌরবের বিষয়।

এই ক্লাব অসংখ্য সাংবাদিক সৃষ্টি, আর্থসামাজিক উন্নয়ন ও আর্তমানবতার সেবায় অনন্য অবদান রাখছে। ক্লাবের সদস্যরা দেশে-বিদেশে অনেকেই সুনামের সাথে সাংবাদিকতা পেশায় আজও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই অতীতের ন্যায় সততা ও বস্তুনিষ্টার মাধ্যমে ঐতিহ্য অক্ষুন্ন রেখে সদস্যরা প্রেসক্লাবকে এগিয়ে নিয়ে যাবেন এটাই সকলের প্রত্যাশা।

প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি তজম্মুল আলী রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদের সঞ্চালনায় ছোট্র পরিসরে আয়োজিত কেক কাটা পূর্ববর্তী আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী, চ্যানেল এস ইউকের লিডর্স এর প্রতিনিধি মো. জাকারিয়া, লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য আবুল কালাম, আব্দুল বাছিত রফি, প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান ও রফিকুল ইসলাম জুবায়ের।

স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামাল মিয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক কোষাধ্যক্ষ শহিদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ থানার এসআই অমিত সিংহ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, অসিত রঞ্জন দেব, সদস্য নূর উদ্দিন, মো. আবুল কাশেম, প্রাথমিক সদস্য আহমদ আলী হিরন, সংবাদকর্মী ফারুক আহমদ প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca