বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

বেগম রোকেয়া দিবসে জয়িতা সম্মাননা পেলেন বিশ্বনাথের ৪ নারী

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৬ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (৯ ডিসেম্বের) সকালে র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র্যা লীটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যা লী শেষে উপজেলা বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভ‚মি) মো. কামরুজ্জামান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা।

অনুষ্ঠানে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রাপ্ত ৪ জন নারীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

সম্মাননাপ্রাপ্তদের মধ্যে সফল জননী হিসেবে সালেহা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করায় মোছাঃ আঙ্গুরা বেগম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় কৃষ্ণ রানী বৈদ্য এবং শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন করায় মোছাঃ বাহার বেগম সম্মাননা অর্জন করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281