1. admin@haworbarta.com : admin :
মণিরামপুরে শীতার্তদের মাঝে এস এম ইয়াকুব আলীর কম্বল বিতরণ অব্যাহত - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সুনামগঞ্জে খেলাফত মজলিসের দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত  ➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী

মণিরামপুরে শীতার্তদের মাঝে এস এম ইয়াকুব আলীর কম্বল বিতরণ অব্যাহত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৬ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি

শীতের শুরু থেকেই যশোর সিটি প্লাজার চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এস এম ইয়াকুব আলীর কম্বল বিতরণ অব্যাহত রয়েছে।
মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের শাহপুর গ্রামের আনোয়ারা বেগম বলেন এমন কম্বল আগে কেউ দেয়নি এত সুন্দর কম্বল পেয়ে আমি মন থেকে ইয়াকুব আলীর জন্য দোয়া করি আল্লাহ পাক তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন, তিনি যেন সর্বদা সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে পারে এই দোয়া করি।

শুক্রবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও যশোরের সিটি প্লাজার এস এম ইয়াকুব আলীর পক্ষে শাহপুর গ্রামে অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল পেয়ে মফিজুর রহমান বলেন, আগের কম্বল ছিঁড়্যা গেছে। শীত যায় না। এটা নতুন খুব সুন্দর গরম কম্বল। খুব উপকার হইছে। এর আগে পাইনি কখনো। খুবই ভালো লাগছে। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট রোকনুজ্জামান, এস এম ইয়াকুব আলী, সাংবাদিক তাজাম্মূল হুসাইন ও রিপন হোসেন।
এ্যাডভোকেট রোকনুজ্জামান বলেন, এস এম ইয়াকুব আলী সামাজিকমূলক কাজ করে থাকেন সবসময়। শাহপুর গ্রামেরর গরিব মানুষদের শীতবস্ত্র দেওয়ার জন্য যে খুঁজে বের করেছে, এ জন্য এলাকার মানুষের পক্ষ থেকে এস এম ইয়াকুব আলীকে কৃতজ্ঞতা জানাই।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca