বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

মনিরামপুরে ধানক্ষেতে নারীর লাশ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি

যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের সুন্দলপুর জামালা রাস্তা সংলগ্ন ধানক্ষেত থেকে জাহানারা বেগম (৪৫)নামে এক নারীর লাশ পাওয়া গেছে।
বুধবার ভোরে ধানক্ষেতে ওই নারীর লাশ পাওয়া যায়।

মৃত জাহানারা বেগম মনিরামপুর পৌর এলাকার জয়নগর গ্রামের মৃত লুৎফর বিশ্বাসের স্ত্রী এবং আগরহাটি গ্রামের মৃত এরশাদ বিশ্বাসের মেয়ে।

জানা যায়, ভোরে সুন্দলপুর বাজারের জামলা রাস্তাসংলগ্ন ধানক্ষেতে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। মৃত ওই নারীর মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল।

যেখানে তার মরদেহ উদ্ধার হয়েছে তা ওই নারীর বাবার এলাকা।

জাহানারার মৃত্যুর বিষয়ে উপস্থিতি কিছু জানাতে পারেনি পুলিশ। তার দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা কেউ তাকে হত্যা করে মরদেহ মাঠে ফেলে রেখেছে।

এদিকে খবর পেয়ে মণিরামপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তারা এবং মণিরামপুর থানা পুলিশ মনিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আগরহাটি এলাকার ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু বলেন, জাহানারার বাবার বাড়ি আমার এলাকায়। মণিরামপুর বাজারের পাশে জয়নগরে ওনার স্বামীর বাড়ি।

মেম্বর বুলু বলেন, সকালে মাঠে নারীর মরদেহের খবর শুনে থানায় ফোন দিলে পুলিশ আসে।

জাহানারার মৃত্যুর কোনো ক্লু এখনো পাওয়া যায়নি। কিভাবে তার মরদেহ মাঠে আসল জানা যাচ্ছে না। তবে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়রা ওই নারীকে মোটরসাইকেল থেকে সুন্দলপুর বাজারে নামতে দেখেছেন।

জাহানারার মা রাশিদা বেগম বলেন, এক-দেড় মাস হবে মেয়ে আমাদের বাড়ি আসে না। কি করে আজ ওর মরদেহ এখানে এসেছে বলতে পারবো না।

মণিরামপুর থানার এসআই সমেন বিশ্বাস বলেন, মরদেহের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কি করে তিনি মারা গেছেন উপস্থিত জানা যাচ্ছে না।

মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, মরদেহের ব্যাপারে উপস্থিত কিছু জানা যায়নি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281