

মনিরামপরে প্রতিবন্ধী শিক্ষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
১৩ ডিসেম্বর সোমবার সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদের সামনে প্রতিবন্ধী শিক্ষক সমিতির মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও আলোচনা সভায় বক্তারা বলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে অনলাইনে আবেদন কৃত সকল আটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও সহ ১১ দফা দাবি পূরণ প্রসঙ্গে আজ আমাদের মানববন্ধন। বক্তারা আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের সর্বশেষ ঠিকানা আপনার নিকট আমাদের আকুল আবেদন অবহেলিত আটিস্টিক ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর শিক্ষা পূর্নবাসন সুরক্ষা ও দীর্ঘদিন ধরে স্বেচ্ছাশ্রম দিয়ে আসা শিক্ষক কর্মচারীদের বেকারত্ব লাঘবে দাবিসমূহ বাস্তবায়নে আপনার সুদৃষ্টি একান্ত কাম্য।
স্মারকলিপিতে উল্লেখিত দাবি সমূহ
১আবেদন কৃত প্রত্যেক স্কুলে প্রতিবন্ধী বান্ধব বিদ্যালয় ভবন স্থাপনের জরুরী ব্যাবস্থা
২ প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের ফিজিও থেরাপি দেওয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ।
৩ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে অনলাইনে আবেদন কৃত সকল আটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও করনের ঘোষণা বাস্তবায়ন।
৪ তালিকা ভুক্ত সকল আটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের করোনাকালীল দশ হাজার টাকা অনুদান বাস্তবায়ন।
৫ আটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের প্রতিবন্ধী বান্ধব উপকরণ সরবরাহ নিশ্চিত করন ও স্বতন্ত্র পাঠ্যপুস্তক প্রনয়ন।
৬ বিদ্যালয় সমূহের মনিটারিং নিশ্চিত।
৭ শিক্ষক কর্মচারীদের ট্রেনিং প্রদান।
৮ শিক্ষা জিবন শেষে শিক্ষার্থীদের কর্মসাংস্থান ও কারিগরি শিক্ষার সুযোগ নিশ্চিত।
৯ শিক্ষার্থীদের জন্য স্বাস্থ সম্মত মিড ডে মিল প্রদান।
১০ শিক্ষকদের নিয়োগের দিন থেকে বেতন ভাতা প্রদানের ব্যবস্থা করন।
১১ শিক্ষার্থীদের শতভাগ শিক্ষা উপবৃত্তি ভাতা প্রদান।
মানবন্ধনে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা আহবায়ক সুকান্ত কুমার ঘোষ সহ উপজেলার ১৫ টি প্রতিবন্ধী বিদ্যালয়ের ৩০০ শিক্ষক কর্মচারী বৃন্দ।
আবদুল্লাহ আল মামুন
যশোর প্রতিনিধি
০১৬০৯-১৪৫৪৬২



সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

