

মনিরামপুর যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
১৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে মনিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবস টি পালন করা হয়।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা পুস্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যাক্ষ কাজী মাহমুদুল হাসান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন ভাইস-চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বৃন্দ।
এছাড়াও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মনিরামপুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মনিরামপুর উপজেলা বালিয়া ডাঙ্গা দাখিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় এসময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হাই মাওলানা মামুনুর রশীদ সহ শিক্ষক কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
আলোচনা শেষে সকল শহীদদের জন্য বিশেষ ভাবে দোয়া মাগফেরাত কামনা করা হয়।
আবদুল্লাহ আল মামুন
যশোর প্রতিনিধি
০১৬০৯-১৪৬৪৬২



সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

