1. admin@haworbarta.com : admin :
মশ্বিমনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী শ্রী বাসুদেব দাস গণসংযোগ - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

মশ্বিমনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী শ্রী বাসুদেব দাস গণসংযোগ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ১৪৪ বার পড়া হয়েছে

রতন বাবুঃমণিরামপুর প্রতিনিধি

যশোর জেলার মনিরামপুর উপজেলার ১০ নম্বর মশ্বিমনগর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৭ নম্বর ওয়ার্ডের এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনভোর ৭ নম্বর ওয়ার্ডের এলাকায় জনগণকে সাথে নিয়ে তালা প্রতীক পেয়ে এলাকাবাসী কে সাথে নিয়ে গণসংযোগ করেন মেম্বার প্রার্থী শ্রী বাসুদেব দাস।

এ সময় এলাকার অনেক মহিলা মা বোনেরা বলেন, বাসুদেব দাস একজন ভালো লোক জয়ের মালা তারই হোক। তিনি একজন সমাজ সেবক ও এলাকার উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন। এলাকার যে কোন সমস্যা থেকে শুরু করে অসহায় মানুষের পাশে বিপদে আপদে সব সময়ই তাকে দেখা যায়। স্থানীয়রা আরো বলেন, তিনি আমাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে বাসুদেব দাস আমরা মেম্বার হিসেবে পেতে চাই।

মেম্বর প্রার্থী শ্রী বাসুদেব দাস বলেন, আমাকে যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আপনাদের এলাকার যেই অসমাপ্ত কাজ রয়েছে সেগুলো করবো। এই এলাকা থেকে মাদক নির্মূল করে একটি সুন্দর সমাজ হিসেবে গড়ে তুলবো। জনগণকে সাথে নিয়ে ৭ নম্বর ওয়ার্ডকে একটি মডেল রূপে প্রতিষ্ঠিত করবো।

এদিকে ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী শ্রী বাসুদেব দাস প্রচার প্রচারণায় এগিয়ে আছেন। এসময় ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca