1. admin@haworbarta.com : admin :
মহম্মদপুরে জাতীয় ছাত্র সমাজের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

মহম্মদপুরে জাতীয় ছাত্র সমাজের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৬২ বার পড়া হয়েছে

(মাগুরা প্রতিনিধি)

জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ এর ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো।

মাগুরা মহম্মদপুরে।২৬ মার্চ শেষ প্রহরে অর্থাৎ ২৭ শে মার্চ রাত ১২:০১ মিনিটের সময় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ মহম্মদপুর উপজেলা শাখার সভাপতি, এম. নাফিজ হাসান ফাইম। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও জাপা নেতা মোঃ জাহিদ মোল্লা সহ অনেক ছাত্র নেতা।কেক কাটার পর সকাল ৬:০০ টায় পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পল্লী বন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাফিজ হাসান ফাইম এর কাছে প্রশ্ন ছিল জাতীয় ছাত্র সমাজ কি এখন থেকে রাজপথে সক্রিয় হবে।এ কথার উত্তরে তিনি বলেন জাতীয় পার্টি মাগুরা জেলা শাখার আহ্বায়ক মোছাঃ সেলিনা হাসান ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টি আর রাজপথ ছাড়বে না।আমরা তার সঙ্গে একমত। তিনি আরও বলেন জাতীয় ছাত্র সমাজ মাগুরা জেলা শাখার নেতৃবৃন্দ চেয়েছিল বড় করে জাতীয় ছাত্র সমাজের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে কিন্তু কিছুদিন আগে জাতীয় ছাত্র সমাজ মাগুরা জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্র সমাজ তাই এই মুহূর্তে আমরা বড় কোনো অনুষ্ঠান করতে পারলাম না।

কমিটি গঠন হলে জাতীয় ছাত্র সমাজ মাগুরা জেলা শাখা দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এক ছাত্র সমাবেশের আয়োজন করবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca