

ছাতক প্রতিনিধি::মহান বিজয় দিবস উপলক্ষ্যে সিলেটসহ দেশ ও বিশ্ববাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য, লন্ডন মহানগর জাপার সাধারন সম্পাদক, লন্ডন টাওয়ার হেমলেন্টস এর সাবেক কাউন্সিার, পল্লীবন্ধু পরিষদ কেন্দ্রিয় কমিটির যুগ্ম আহবায়ক ও রুহুল আমীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সুনামগঞ্জ ৫ আসনের জাতীয় পাটির সম্ভব্য সংসদ সদস্য পদপ্রার্থী রুহুল আমিন।
এক শুভেচ্ছা বার্তায় রুহুল আমিন বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক গৌরবগাঁথা দিন ১৬ ডিসেম্বর। বাঙালির নিজস্ব জাতিসত্ত্বার উন্মেষের দিন। এদিনেই মহান স্বাধীনতাযুদ্ধে বিজয় সূচিত হয়। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। মহান বিজয় দিবসের এই শুভক্ষণে আমার প্রাণপ্রিয় দেশ ও বিশ্ববাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
জাপা নেতা আরো বলেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। তবে তা একদিনে অর্জিত হয়নি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও নানা চড়াই-উৎরাই পেরিয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ বাঙালি জাতির অবিসংবাদিত নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা দেন। বঙ্গবন্ধুর আহ্বানে ও নেতৃত্বে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে শহীদের আত্মত্যাগ আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত চুড়ান্ত বিজয়।
আমি আজ বিনম্র চিত্তে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাঁর অপরিসীম ত্যাগ ও আপোষহীন নেতৃত্বে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। বিনম্র শ্রদ্ধা জানাই মহান স্বাধীনতাযুদ্ধে বীর শহীদদের প্রতি, যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশ নামের একটি রাষ্ট্র।
এছাড়া মহান মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফেরাত ও মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করেন। সব ভেদাভেদ ভুলে বিজয় দিবসের চেতনায় সুখি, সমৃদ্ধশালী পল্লীবন্ধুর নতুন বাংলাদেশ গড়তে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান রুহুল আমিন।



সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

