বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

মাগুরা জেলা তথ্য অফিসের সচেতনতামূলক উঠান বৈঠক

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৫০ বার পড়া হয়েছে

মোঃ ইন্নাচ হোসেন (মাগুরা প্রতিনিধি)

মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে আজ সকালে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় মাগুরা শিশু একাডেমি মিলনায়তনে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ আশাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহম্মদ আল হোসেন। অনুষ্ঠানে শিশুর পরিচর্যা, শিশুর শিক্ষা, মা ও শিশুর নিরাপত্তা, শিশু ও নারী নির্যাতন রোধ, বাল্যবিবাহ রোধ, শিশু শ্রম রোধ, মাদকের অপকারীতা ইত্যাদি বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ৬০ জন নারী ও শিশু উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281