1. admin@haworbarta.com : admin :
মৃত্তিকাপাড়া দাখিল মাদ্রাসায় বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

মৃত্তিকাপাড়া দাখিল মাদ্রাসায় বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ১১২ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।

কুষ্টিয়া সদর উপজেলা ইবি থানার ১০নং উজানগ্রাম ইউনিয়নের মৃত্তিকাপাড়া দাখিল মাদ্রাসায় বিদায় ও নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার ১০/১১/২১ তারিখ সকাল ১০ ঘটিকা সময় উক্ত বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মো:হামিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উজানগ্রাম ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সফল সভাপতি ছানোয়ার হোসেন মোল্লা। প্রধান অতিথি ছানোয়ার হোসেন মোল্লা তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, এই বিদ্যাপীঠে যে সকল শিক্ষার্থী ভর্তি হয়েছো তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

তিনি আরো বলেন, এই প্রতিষ্ঠান থেকে আজ যারা এসএসসি পরীক্ষার জন্য বিদায় নিচ্ছ তোমাদের জন্য রইল নিরন্তর শুভকামনা। তোমরা যেন এসএসসি পরীক্ষা যেন সুষ্ঠুভাবে দিতে পারো এই কামনা করি। তোমরা লেখাপড়া শেষ করে প্রকৃত মানুষ হয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে, তোমাদের কাছে এটাই আমার চাওয়া।

উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সেই সাথে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান সকল শিক্ষার্থী বৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca